Sunday, December 11, 2016

ঢাকা ছাড়লেন সাকিবরা

শনিবার মাশরাফি মুর্তজার নেতৃত্বে বাংলাদেশ দলের বাকি
ক্রিকেটাররা অস্ট্রেলিয়া রওনা হন। এর আগে বৃহস্পতিবার
প্রথমদফা মুশফিকুর রহিমরা সিডনি উড়াল দেন।
নিউজিল্যান্ড সফরকে সামনে রেখে বাংলাদেশ দল
অস্ট্রেলিয়ায় দশদিনের প্রস্তুতি শিবিরে অংশ নেবে -ফেসবুক
বাংলাদেশ দল সর্বশেষ দ্বিপাক্ষিক সিরিজ খেলতে কবে দেশের বাইরে গেছে জানতে চাইলে অনেকেরই ভেবে বলতে হবে। সর্বশেষ ২০১৪ সালে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিল বাংলাদেশ। এরপর ওয়ানডে বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে এবং টি ২০ বিশ্বকাপের জন্য ভারত সফর করেছেন মাশরাফি মুর্তজারা। এর মধ্যে জিম্বাবুয়ে, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, ভারত, আফগানিস্তান ও ইংল্যাান্ডের বিপক্ষে সব সিরিজই দেশের মাটিতে খেলেছে বাংলাদেশ। দীর্ঘদিন পর আবার দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বিদেশ যেতে হচ্ছে মাশরাফি-মুশফিকদের। দেশের মাটিতে বাংলাদেশ সর্বশেষ সাতটি ওয়ানডে সিরিজের মাত্র একটিতে হেরেছে। টেস্ট ক্রিকেটেও ভালো করেছে দল। এবার দেশের বাইরে ভালো করার আশায় মাশরাফিরা।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ক্যাম্পের জন্য বৃহস্পতিবার ১৩ ক্রিকেটার অস্ট্রেলিয়া গেছেন। কাল রাতে সাকিব, তামিম, মাশরাফি, সাব্বির রহমানসহ বাকিরা অস্ট্রেলিয়ার বিমান ধরেছেন। দলের সবার লক্ষ্য এবার বৈরী কন্ডিশন জয় করা। কাল অস্ট্রেলিয়ার উদ্দেশে সিঙ্গাপুরের বিমান ধরেছেন বিপিএলে ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলা সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, তানভির হায়দার ও মেহেদি মারুফ এবং রাজশাহী কিংসের হয়ে ফাইনাল খেলা সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, নূরুল হাসান সোহান ও মুমিনুল হক। এছাড়া আগেই টুর্নামেন্ট থেকে বাদ পড়লেও মাশরাফি মুর্তজা প্রথমভাগে অস্ট্রেলিয়া যাননি পারিবারিক ব্যস্ততার কারণে। চিটাগং ভাইকিংসের অধিনায়ক তামিম ইকবালও দ্বিতীয়ভাগের যাত্রী। ২৬ ডিসেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ। নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দল তিনটি করে ওয়ানডে ও টি ২০ এবং দুটি টেস্ট ম্যাচের সিরিজ খেলবে।

No comments:

Post a Comment