Wednesday, December 14, 2016

নাটোরে বিদেশী পিস্তল-গুলিসহ আটক ১

নাটোরের লালপুর উপজেলার মঞ্জিলপুকুর এলাকা থেকে একটি পাকিস্তানী পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ আসলাম আলী (৩০) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে মঞ্জিলপুকুর এলাকায় একটি দোকানের পাশে বসে থাকা অবস্থায় তাকে আটক করা হয়।
এ সময় তার দেহ তল্লাশী করে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি জব্দ করা হয়। পরে তার নামে মামলা দিয়ে লালপুর থানায় সোপর্দ করা হয়েছে। জানা যায়, আসলাম আলী বেশ কিছু দিন যাবৎ এলাকায় অস্ত্র ব্যবসায় করে আসছিল।

No comments:

Post a Comment