Sunday, December 18, 2016

কাশ্মীরে ভারতীয় সেনাবহরে হামলা, নিহত ৩

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে সেনাবহরে সন্ত্রাসী হামলায় তিন জওয়ান নিহত এবং দুজন আহত হয়েছেন। শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে পুলওয়ামা জেলার পাম্পোর শহরের কাদলাবাল এলাকায় শ্রীনগর-জম্মু- জাতীয় সড়কে এ হামলার ঘটনা ঘটে। ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, রাজ্যের রাজধানী শ্রীনগর থেকে ২০ কিলোমিটার দূরে কাদলাবালে সেনাবহর যাওয়ার সময় মোটরসাইকেলে করে আসা হামলাকারীরা এলোপাথারি গুলি চালাতে শুরু করে। এতে ঘটনাস্থলেই তিন সেনা নিহত হন। এছাড়া গুরুতর আহত হন আরও দুজন।
এসময় ভারতীয় সেনারা পাল্টা গুলি চালালে পাশের জঙ্গলে পালিয়ে যায় হামলাকারীরা। এরপর পুরো এলাকা ঘিরে তল্লাশি অভিযান শুরু করেছে সেনা ও পুলিশ। উল্লেখ্য, কাশ্মীরের পাম্পোর শহরে চলতি বছর বেশ কয়েকবার হামলার শিকার হন ভারতীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। গত অক্টোবরে সেখানকার একটি সরকারি ভবন দখল করে নিয়েছিল সশস্ত্র ব্যক্তিরা। ৬০ ঘণ্টার লড়াই শেষে ভবনটি পুনর্দখল করতে সক্ষম হয় সেনা ও পুলিশ। ওই ঘটনায় দুই হামলাকারী নিহত হয়। এর আগে ফেব্রুয়ারিতে একই ভবনে সন্ত্রাসী হামলা হয়েছিল। এতে পাঁচ সেনা এবং একজন  বেসামরিক ব্যক্তি নিহত হন। এছাড়া তিন হামলাকারীও নিহত হয়

No comments:

Post a Comment