বাংলাদেশে
প্রথমবারের মতো চা প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী বছরের ১২
থেকে ১৪ জানুয়ারি রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে
তিনদিনের এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী
তোফায়ল আহমেদ। বাণিজ্য মন্ত্রণালয়ে রোববার এক সংবাদ সম্মেলনে তিনি এ
কথা বলেন।
মন্ত্রী বলেন, এ প্রদর্শনীটির মূল উদ্দেশ্য হচ্ছে চা
শিল্পকে বিকশিত করা। পাশাপাশি দেশে ও বিদেশে চা-প্রেমীদের কাছে এ
শিল্পকে তুলে ধরা হবে। মন্ত্রী বলেন, আশা করছি এ প্রদর্শনীতে প্রায়
২০ হাজার দর্শনার্থীর আগমন ঘটবে। এতে বাংলাদেশের চা শিল্পের বিষয়ে
বিশদ ধারণা নিতে পারবেন। তিনি আরো বলেন, গত বছর ৬৬ মিলিয়ন কেজি
উৎপাদন হয়েছে। এ বছর তা ৮০ হাজার মিলিয়ন কেজি উৎপাদন ছাড়িয়ে যাবে।
আর ২০২১ সালের মধ্যে চা এর উৎপাদন ১৩০ মিলিয়ন কেজি লক্ষ্যমাত্রা
নির্ধারণ করা হয়েছে।

No comments:
Post a Comment