জাতীয়
মানবসম্পদ উন্নয়নে 'তহবিল' গঠনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। একই
সঙ্গে দক্ষতা উন্নয়নে তহবিলের সঙ্গে 'কর্তৃপক্ষ' গঠন করতে যাচ্ছে সরকার।
সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই ‘তহবিল’ ও ‘কর্তৃপক্ষ’ গঠনের
প্রস্তাব অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এক প্রেস ব্রিফিংয়ে এই
তথ্য জানান।
তিনি বলেন, দক্ষতা উন্নয়নমূলক কর্মকাণ্ডে অতিরিক্ত অর্থায়ন
নিশ্চিত করতে অর্থ বিভাগের অধীনে ‘জাতীয় মানবসম্পদ উন্নয়নে 'তহবিল' গঠনের
প্রস্তাব অনুমোমাদন দিয়েছে মন্ত্রিসভা। এছাড়া দক্ষতা উন্নয়ন সংক্রান্ত
সার্বিক কার্যক্রম সমন্বয়ের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে
‘ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি’ প্রতিষ্ঠার প্রস্তাবও অনুমোদন দেয়া
হয়। মন্ত্রিপরিষদ সচিব বলেন, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি গঠনের জন্য
এ সংক্রান্ত আইনের খসড়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

No comments:
Post a Comment