Monday, December 19, 2016

ফাঁসি কার্যকরে পাকিস্তান বিশ্বে তৃতীয়

পাকিস্তানের পেশোয়ারে আর্মি পাবলিক স্কুলে জঙ্গিদের হত্যাযজ্ঞের পর পাক সরকার মৃত্যুদণ্ড কার্যকরের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল। এরপর থেকে গত দুই বছরে পাকিস্তানে ৪১৯ কারাবন্দির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ফলে ফাঁসি কার্যকরের দিক থেকে পাকিস্তান গত দুই বছর ধরে টানা বিশ্বে তৃতীয় স্থান দখল করে আছে। পেশোয়ার হামলার আগে ছয় বছর ধরে পাকিস্তানে মৃত্যুদণ্ড কার্যকরে নিষেধাজ্ঞা ছিল। হামলার পর সরকারের তরফে বলা হয়, সন্ত্রাসবাদের দণ্ডিতদের ফাঁসিই কেবল কার্যকর করা হবে।
তবে এর তিন মাস পর ২০১৫ সালের মার্চ থেকে সব ধরনের অপরাধীর ফাঁসিই কার্যকর করা শুরু হয়। জাস্টিস প্রজেক্ট পাকিস্তান (জেপিপি) নামে একটি বেসরকারি সংস্থা বলছে, কোনো রকম প্রকাশ্য বিতর্ক ছাড়াই সরকার এ সিদ্ধান্ত নেয়। জেপিপি বলছে, যাদের ফাঁসি কার্যকর করা হয়েছে তাদের মধ্যে মাত্র ১৬ ভাগ সন্ত্রাসবাদ মামলায় দণ্ডিত। অনেক কিশোর, মানসিক ও শারীরিক প্রতিবন্ধীর মৃত্যুদণ্ডও কার্যকর করেছে সরকার। দ্য ডন।

No comments:

Post a Comment