Tuesday, December 27, 2016

১০টি করে সন্তান নিতে আহ্বান

ভারতের সুপরিচিত হিন্দু সন্ন্যাসী বাসুদেবানন্দ সরস্বতী প্রত্যেক হিন্দু দম্পতিকে অন্তত ১০টি করে সন্তান জন্ম দেয়ার জন্য আহ্বান জানিয়েছেন। রোববার নাগপুরের নিজ দফতরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। খবর টাইমস অব ইন্ডিয়ার। বাসুদেবানন্দ ভারতে জনসংখ্যা নিয়ন্ত্রণের 'দুই সন্তান নীতি' প্রত্যাখ্যানেরও আহ্বান জানান।
তিনি বলেন, এতগুলি সন্তানের ভরণ-পোষণ নিয়ে বাবা-মার চিন্তা করার দরকার নেই। ঈশ্বরই এই সন্তানদের দেখাশুনা করবেন। 'ধর্ম সংস্কৃতি মহাকুম্ভ' নামে তিন দিনের ওই সম্মেলনে প্রধান উদ্দেশ্য ছিল ভারতে হিন্দু ধর্মাবলম্বীদের জনসংখ্যা কমে যাওয়া ও হিন্দু ধর্মের প্রভাব হ্রাস কীভাবে ঠেকানো যায়, তা নিয়ে আলোচনা করা। সম্মেলনে আরএসএস'র প্রধান মোহন ভাগবত, সহযোগী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদের নেতা প্রবীন টোগাডিয়া, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবিশ, আসামের রাজ্যপাল বানোয়ারিলাল পুরোহিত বা নাগপুর শহরের মেয়র প্রবীন ডাটও উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment