Tuesday, December 27, 2016

ভারতে মার্কিন পর্যটককে ধর্ষণের অভিযোগে ৪ জন গ্রেফতার

ভারতের দিল্লীতে কয়েক মাস আগে বেড়াতে আসা এক মার্কিন পর্যটককে গণধর্ষণ করার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে একজন টুরিস্ট গাইড, একজন গাড়িচালক, একজন পরিচ্ছন্ন কর্মী এবং একজন হোটেল কর্মী রয়েছেন।খবর বিবিসির। গত এপ্রিল মাসে ভারত সফরের সময় দিল্লীর একটি পাঁচ তারকা হোটেলে ওই ধর্ষণের ঘটনা ঘটে।
এ মাসের গোড়ার দিকে ওই পর্যটক ধর্ষিত হওয়ার প্রমাণ দিতে ভারতে আসেন। তিনি বলেন, ওই হোটেলে অবস্থান করার সময় নেশার দ্রব্য খাইয়ে সেখানেই তাকে গণধর্ষণ করে এই টুরিস্ট গাইড ও তার সহযোগীরা। ভারতে বেড়াতে আসা বিদেশী পর্যটকদেরকে যৌন হয়রানি করবার সাম্প্রতিকতম ঘটনা এটি। দেশটিতে সাম্প্রতিক বছরগুলোতে এ ধরণের যৌন সহিংসতা বন্ধ করবার চেষ্টা চালানো হলেও ধারাবাহিকভাবেই বিদেশী পর্যটকেরা যৌন হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ আছে।

No comments:

Post a Comment