পদ্মা
অববাহিকায় ঘন কুয়াশার কারণে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে দীর্ঘ ৭ ঘন্টা
ফেরী সার্ভিস বন্ধ থাকার পর সকাল ১০টার পর তা চলাচল শুরু করেছে। আজ
মঙ্গলবার ভোররাত ৩টা থেকে সকাল ১০টা পর্যন্ত ফেরী চলাচল বন্ধ থাকে। এতে করে
উভয় ফেরীঘাটে প্রায় ৫শতাধিক যানবাহন পারপারের অপেক্ষায় থাকায় নৌরুটের
মাঝপদ্মায় ও ঘাটে ঘাটে চরম দুর্ভোগে পড়েন দক্ষিণবঙ্গের যাত্রীরা।
এ
রিপোর্ট লেখা পর্যন্ত সকাল সাড়ে ১০টায় শিমুলিয়া ঘাটে ২ শতাধিক পণ্যবাহী
ট্রাকসহ প্রায় ৩ শতাধিক যানবাহন পারপারের অপেক্ষায় রয়েছে বলে নিশ্চিত
করেছেন বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) জসীম উদ্দিন। এদিকে ঘন
কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে মাঝপদ্মার একাধিক পয়েন্টে পণ্যবাহী ট্রাক ও
যাত্রীবাহী যানাহন নিয়ে দুটি রো রো ফেরী সহ মোট ৮টি ফেরী নোঙরে ছিল।
অপরদিকে ফুললোড অবস্থায় যাত্রী ও যানবাহন নিয়ে উভয় ফেরীঘাটে ২টি করে মোট
৪টি ফেরী পন্টুনে ভেড়ানো থাকে। পরবর্তীতে কুয়াশা কেটে গেলে শিমুলিয়া ও
কাওড়াকান্দি থেকে পুনরায় নৌরুটে ফেরী চলাচল শুরু হয়। শিমুলিয়া
বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) জসীম উদ্দিন ও মেরিন অফিসার
মো: শাজাহান জানান, মঙ্গলবার ভোররাত ৩টা থেকে সকাল ১০টা পর্যন্ত নৌরুটের
পুরো এলাকা কুয়াশার চাঁদরে এতটাই ঢাকা পড়ে যে এ সময় ফেরী চালকেরা নৌরুটের ১
ফুট অদূরেও দিক-মার্কা ও সিগন্যাল বীকন বাতি নির্ণয় করতে পারছিল না। তাই
দুর্ঘটনা এড়াতে এ সময় ফেরী চলাচল বন্ধ রাখতে বাধ্য হয় ফেরী চালকরা।
পরবর্তীতে কুয়াশা কেটে গেলে সকাল ১০টার পর পুনরায় নৌরুটে ফেরী চলাচল শুরু
হয়।

No comments:
Post a Comment