বাংলাদেশ
নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনে রাষ্ট্রপতির সাথে রাজনৈতিক দলগুলোর সাথে
চলমান সংলাপের অংশ হিসেবে আজ মঙ্গলবার বিকালে বঙ্গভবনে যাচ্ছে সরকারের
অন্যতম শরিক দল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। ওয়ার্কার্স পার্টির
পলিটব্যুরোর সদস্য কামরূল আহসান নয়া দিগন্তকে জানান, রাষ্ট্রপতির সাথে
দলটির সংলাপ হবে চারটায়। বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষে নতুন
নির্বাচন কমিশন গঠনের লক্ষে রাষ্ট্রপতি মো: আবদুল হামিদের আমন্ত্রণেই
সংলাপে অংশ নিচ্ছেন। তিনি বলেন, রাষ্ট্রপতি মো: আবদুল হামিদের সাথে বৈঠকে
একটি স্বাধীন নির্বাচন কমিশন গঠনের জন্য আইন প্রনয়নে প্রস্তাব রাখবে
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।
এর পাশাপাশি এ আইনের অধীনে নির্বাচন কমিশন
গঠনের জন্য সাংবিধানিক কাউন্সিল গঠনের পরামর্শও দেবেন তারা। তবে এসব করা
সম্ভব না হলে একটি সার্চ কমিটি গঠনেরও প্রস্তাব দেবেন তারা। এ সার্চ
কমিটিতে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির প্রধান নিয়ে গঠনের প্রস্তাব তাদের।
কামরূল আহসান আরো জানান, দলের সভাপতি রাশেদ খান মেনন এমপি’র নেতৃত্বে ১১
সদস্যের একটি প্রতিনিধি দল এই সংলাপে অংশ নেবেন। পার্টির সাধারণ সম্পাদক
ফজলে হোসেন বাদশা প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশন গঠনে পার্টির
প্রস্তাবনা রাষ্ট্রপতির সদয় বিবেচনার জন্য উপস্থাপন করবেন। সংলাপে
অংশগ্রহণকারী প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন বিমল বিশ্বাস, আনিসুর রহমান
মল্লিক, নুরুল হাসান, মাহমুদুল হাসান মানিক, নুর আহমদ বকুল, হাজেরা
সুলতানা এমপি, ইকবাল কবির জাহিদ, কামরূল আহসান, অ্যাডভোকেট মুস্তফা
লুৎফুল্লাহ এমপি।

No comments:
Post a Comment