অবশেষে
আর্সেনালের জয়রথ থামালো এভারটন। ঘরের মাঠে আর্সেনালকে ২-১ গোলে হারায়
তারা। এই হারের ফলে পয়েন্ট তালিকার শীর্ষে ওঠার সুযোগও হারালো আর্সেনাল।
খেলার শুরুর দিকে অবশ্য এগিয়ে যায় আর্সেনালই। ম্যাচের ২০ মিনিটে ফ্রি-কিকে
আর্সেনালকে এগিয়ে নেন আলেক্সিস সানচেজ। এ হাসি অবশ্য বেশিক্ষণ দীর্ঘস্থায়ী
হয়নি তাদের।
প্রথমার্ধ শেষ হওয়ার
আগমুহূর্তেই সমতায় ফেরে এভারটন। ৪৪ মিনিটে সিমান কোলেমান গোল দেন তিনি।
দ্বিতীয়ার্ধে দুদলই গোলের চেষ্টা চালায়। তবে শেষ হাসি হাসে এভারটনই। ম্যাচ
শেষ হওয়ার মাত্র ৪ মিনিট আগে স্বাগতিকদের উল্লাসে ভাসান অ্যাসলে উইলিয়ামস।
ওই গোলটি আর শোধ করতে পারেনি আর্সেনাল। শেষ অবধি হার নিয়েই মাঠ ছাড়ে তারা।
আর্সেনাল এখন ১৬ ম্যাচে ১০ জয়, ৪ ড্র ও ২ হারে ৩৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয়
স্থানেই রয়েছে। সমান ম্যাচে ২৩ পয়েন্টে ম্যানইউর (২৪) ঘাড়ে নিঃশ্বাস ফেলছে
সাতে উঠে আসা এভারটন।

No comments:
Post a Comment