বলিউড
বাদশা শাহরুখ খান মানেই অন্যরকম কিছু। বক্স অফিসের অতীতের সব রেকর্ড
ভাঙবে। তার নতুন ছবি 'রাইস নিয়েও এমন কিছু হতে যাচ্ছে। ছবির ট্রেলার
মুক্তির দিনেই তার পূর্বাভাস মিলেছে। তবে অন্যরকম এক সমস্যার সম্মুখীন হতে
চলেছেন তিনি। অভিযোগ উঠেছে তিনি নাকি ‘ইসলামের অবমাননা’ করেছেন। আরও স্পষ্ট
করে বললে, শিয়া সম্প্রদায়ের একটি আচারের প্রতি ‘অবজ্ঞা’ করেছেন তিনি। আসলে
কী দেখানো হয়েছে তাতে? ট্রেলারে দেখা যাচ্ছে, মহররমের শোভাযাত্রার উপর
দিয়ে লাফাচ্ছেন,
নাচছেন শাহরুখ আর ওই
মুহূর্তে তার হাতে ধরা ইসলামী পতাকা। ছবির এই দৃশ্য দেখেই বেজায় চটেছেন
শিয়া সম্প্রদায়ের লোকেরা। এনিয়ে গাজিপুরের এক স্বেচ্ছাসেবী সংগঠন ময়ূর
বিহার থানায় ছবিটির বিরুদ্ধে লিখিত অভিযোগও দায়ের করেছে। তাদের দাবি, ইমাম
হাসানের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে শোভাযাত্রার উপর দিয়ে লাফানো উচিত
নয়। এটা করে ইসলাম আর শিয়া আবেগকে অপমান করা হয়েছে। তাদের দাবি, ছবি থেকে
ওই দৃশ্যটি বাদ দেওয়া হোক। ছবিতে পাক অভিনেত্রী মাহিরা খানকে নেয়ায় বিপদের
সম্ভাবনা ছিল কট্টর হিন্দুত্ববাদী দলগুলির দিক থেকেও। তবে রাজ ঠাকরের
সঙ্গে আগেই দেখা করে তাদের সামাল দেয়া গেছে। এতকিছু করেও বিপত্তি এড়ানো
গেল না। যাদের কাছ থেকে প্রত্যাশা করেননি, তাদের কাছ থেকেই এল বাধা। দেখা
যাক কিভাবে মিয়াদের সামলান বলিউড বাদশা।

No comments:
Post a Comment