বলিউড
অভিনেত্রী কারিনা কাপুরকে বিয়ের আগে লিভ টুগেদার করতেন সাইফ আলী খান।
ভারতীয় মিডিয়ার খবরে এ তথ্য জানা গেছে। সম্প্রতি সাইফ-কারিনা দম্পতির ঘরে
ছেলে সন্তানের জন্ম হয়েছে। ঠিখ তারপরই এমন খবর প্রকাশ হল।
খবরে বলা হয়,
ইতালির মডেল রোজা ক্যাটালানোর সঙ্গে তিন বছর লিভ টুগেদার করেছেন সাইফ। পরে
সেই সম্পর্কের পাঠ চুকিয়ে কারিনার সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন। অবশ্য
বিয়ের আগে কারিনার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সাইফের। অমৃতা সিংয়ের
সঙ্গে বিচ্ছেদ আর কারিনার সঙ্গে বিয়ে— এই দু’য়ের মাঝে সাইফের জীবনে
এসেছিলেন রোজা। কেনিয়ায় গিয়ে রোজাকে দেখে তার প্রেমে পড়েছিলেন সাইফ। পরে
কেনিয়া থেকে মুম্বাইও এসেছিলেন রোজা। কিন্তু সাইফ আলী খান তার আগের বিয়ের
কথা গোপন করেছিলেন রোজার কাছে। এছাড়া রোজাকে রেখে ধীরে ধীরে কারিনার প্রেমে
মশগুল হন সাইফ। ওই সময় রোজাই নাকি কারিনার সাবেক প্রেমিক শাহিদ কাপুরকে
কারিনা ও সাইফের প্রেমের কথা জানান। কিন্তু শেষ পর্যন্ত সাইফ ও কারিনার
সম্পর্কই টিকে থাকলো। আর হারিয়ে গেছেন রোজা।

No comments:
Post a Comment