Sunday, December 25, 2016

স্বল্পদৈর্ঘ্য ছবিতে দিলারা জামান

টেলিভিশন নাটকের গুণী অভিনেত্রী দিলারা জামান। চলচ্চিত্রেও সুনাম কুড়িয়েছেন তিনি। এবার তাকে দেখা যাবে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে। কিছু শব্দের গল্প, কিছু নৈঃশব্দের’- এমন ট্যাগলাইন দিয়ে তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘প্রযত্নে’। পরিচালনা করছেন সাদাত হোসাইন।
জীবনের এক সংকটময় মুহূর্তকে এ চলচ্চিত্রে তুলে ধরা হয়েছে বলে পরিচালক জানান। শিগগিরই ইন্টারনেট মাধ্যমে ছবিটি মুক্তি দেয়া হবে। একই সঙ্গে বাংলাফ্লিক্স, রবিস্ক্রিন ও টেলিফ্লিক্স- এই তিনটি ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে উপভোগ করা যাবে এটি। এ চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে দিলারা জামান বলেন, ‘চলচ্চিত্রের গল্পটি বেশ ভালো লেগেছে। এ জন্য অভিনয় করছি। কোন মাধ্যমে প্রচার হবে সেটি বড় কথা নয়। এ ধরনের একটি গল্প মানুষ দেখবে, জানবে এটাই বড় কথা। আশা করছি এটি সবাই দেখবেন।’ চলচ্চিত্র ছাড়াও নিয়মিত নাটকে অভিনয় নিয়েও ব্যস্ত সময় কাটাচ্ছেন এ অভিনেত্রী।

No comments:

Post a Comment