Tuesday, December 27, 2016

নৌবাহিনী চ্যাম্পিয়ন

জাতীয় হকি দলের অধিকাংশ খেলোয়াড়ই নৌবাহিনীতে। বিজয় দিবস হকির ফাইনালে তারা পেনাল্টি শুটআউটে ৩-২ গোলে সেনাবাহিনীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র ছিল। সোমবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে দু’দলই হাফ ডজন সুযোগ পেয়েছিল। প্রথমার্ধে কোনো গোল হয়নি।
দ্বিতীয়ার্ধে পিসি থেকে গোল করে দলকে এগিয়ে দেন সেনাবাহিনীর খোরশেদুর রহমান (১-০)। মিনিটআটেক পর পিসি থেকেই নৌবাহিনীর অধিনায়ক রাসেল মাহমুদ জিমি ম্যাচে সমতা আনেন (১-১)। নির্ধারিত সময়ে আর গোল না হওয়ায় ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। সেখানে সেনাবাহিনীকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা জেতে নৌবাহিনী। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। পাট ও বস্ত্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান মার্সেলের হেড অব মার্কেটিং এফএম ইকবাল বিন আনোয়ার এবং হকি ফেডারেশনের সহ-সভাপতি খাজা রহমতউল্লাহ উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment