আদালতের
নির্দেশে পুনরায় ময়নাতদন্তের জন্য ছাত্রলীগ নেতা দিয়াজ ইরফান চৌধুরীর লাশ
কবর থেকে তোলা হয়েছে। আত্মহত্যা, না হত্যা- এ প্রশ্ন ওঠায় শনিবার সকালে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কবর থেকে লাশ তোলা হয়। গত
২০ নভেম্বর রাতে বিশ্ববিদ্যালয় এলাকার বাসায় দিয়াজকে ঝুলন্ত অবস্থায়
উদ্ধারের পর চট্টগ্রাম মেডিকেল কলেজে ময়নাতদন্তে আত্মহত্যার কথা উল্লেখ করা
হয়। তবে আত্মহত্যার বিষয়টি প্রত্যাখান করে দিয়াজের পরিবার। হত্যা অভিযোগ
এনে দিয়াজের মায়ের করা মামলার তদন্তভার নেয় সিআইডি। সিআইডি পুনরায়
ময়নাতদন্তের আবেদন জানালে চট্টগ্রামের বিচারিক হাকিম শিপলু কুমার দে
মঙ্গলবার তাতে সায় দেন। এবার ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের
শিক্ষকদের দিয়ে তা করাতে বলে আদালত। সিআইডির চট্টগ্রাম জেলার এএসপি ওহিদুর
রহমান জানান, দিয়াজের লাশের পুনঃময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজে নেয়া
হবে। বর্তমানে লাশ নিয়ে সিআইডি কর্মকর্তারা ঢাকার পথে আছেন।
>>>মানবজমিন

No comments:
Post a Comment