নিউজিল্যান্ডের
বিপক্ষে সোমবার বাংলাদেশ সময় ভোর ৪টায় কাইস্টচার্চে খেলতে নামবে টাইগাররা।
তবে এ দলে তরুণ টাইগার সদস্য কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান থাকবেন কিনা
তা নিয়ে এখনও কিছুটা সংশয় রয়ে গেছে। টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা
অবশ্য আশার বাণী শোনালেন। সোমবারের ম্যাচে মোস্তাফিজের উপস্থিতি বিষয়ে তিনি
বলেন, 'ফিজিওর সবুজ সংকেত আমরা পেয়েছি। যে কারণে তার খেলা অনেকটাই
নিশ্চিত। তবে শেষ পর্যন্ত খেলবে কিনা তা ওর (মোস্তাফিজ) ওপর নির্ভর করছে।
ও
যদি মনে করে পারবে, তাহলে খেলবে। অবশ্যই আমরা চাই না সে চাপ নিয়ে খেলুক',
যোগ করেন মাশরাফি।এদিকে বাংলাদেশ দলের ফিজিও ডিন কনওয়ে জানিয়েছেন, খেলার
জন্য মোস্তাফিজ ৮০ ভাগের মতো ফিট। ইতিমধ্যে বোলিংয়ের অনুমতি পেয়েছেন তিনি।
সমস্যা ছিল ফিল্ডিং আর থ্রোয়িংয়ে। রোববার হ্যাগলি ওভালে যখন ফুটবলে আনন্দে
ডুবে সতীর্থরা তখন মোস্তাফিজকে মাঠে হালকা স্ট্রেচিং করতে দেখা গেছে। হালকা
ফিল্ডিং আর রিলে থ্রোও অনুশীলন করেছেন তিনি। তবে ফিজিওর ছাড়পত্রই শেষ কথা
নয়। কোচ চন্দিকা হাথুরুসিংহে চান ‘শতভাগ ফিট’ মোস্তাফিজকে। টাইগার কোচ
বলেন, 'আমরা একজনের দল নই। তাই সবাইকে শতভাগ ফিট থাকতে হবে। সকালে যদি সে
(মোস্তাফিজ) মনে করে শতভাগ আছে, তাহলে খেলবে।'

No comments:
Post a Comment