Sunday, December 25, 2016

জামায়াতকে নিয়ে বিএনপির বিজয় আসবে না

যুদ্ধাপরাধীর দল জামায়াত ইসলামীকে নিয়ে খালেদা জিয়া চক্রান্তে লিপ্ত রয়েছেন বলে দাবি করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। রোববার দুপুরে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় ধানমণ্ডিতে ১৪ দলের এক সভা শেষে তিনি এ দাবি করেন।
নাসিম বলেন, 'জামায়াতকে সঙ্গে নিয়ে এখনও চলতে চায় খালেদা জিয়া। তাদের নিয়ে চক্রান্তে লিপ্ত রয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।' তিনি বলেন, 'আর যাই হোক, জামায়াতকে সঙ্গে নিয়ে বিএনপি কোনো দিন বিজয় অর্জন করতে পারবে না।' এ সময় নাসিম জানান, ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ধানমণ্ডির ৩২ নম্বরে তাঁর প্রতিকৃতিতে সকাল ৭টায় ১৪ দল শ্রদ্ধা নিবেদন করবে। সংবাদ সম্মেলনে ১৪ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment