নিউজিল্যান্ডের
বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ শিবিরে তিনজনের অভিষেক হয়েছে। এরা
হলেন, নুরুল হাসান সোহান, তানবীর হায়দার ও শুভাশীষ রায়। বৃহস্পতিবার
নেলসনের স্যাক্সটনের ওভালে টস জিতে ফিল্ডিং নেয়ার পর মাঠে নামার আগে তাদের
মাথায় ওয়ানডে ক্যাপ পরিয়ে দেয়া হয়। নিউজিল্যান্ডের বিপক্ষে ১২০তম ক্রিকেটার
হিসেবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্যাপ পরেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান
নুরুল হাসান সোহান। অভিষেকে নেমে সোহান মোসাদ্দেক হোসেনের বলে নিশামকে
স্ট্যাম্পিং করেন।
পরে সাকিবের বলে টিম সাউদির এবং মাশরাফির বলে ফার্গুসনের
ক্যাচ নেন। আর শেষ বলে তাসকিনের সহায়তায় টেন্ট বোল্টের রানআউটে ভূমিকা
রাখেন। দল যখন নিশ্চিত পরাজয়ের মুখে, আট নম্বরে ব্যাট হাতে এসে এক চার ও এক
ছয়ে ২৪ রান করেন সোহান। লেজের সারির ব্যাটসম্যান মাশরাফি, তাসকিন ও
শুভাশীষকে নিয়ে পরাজয়ের ব্যবধান কমাতে ভূমিকা রাখেন তিনি। এছাড়া আজ ১২১ ও
১২২ নম্বর ক্রিকেটার হিসেবে অভিষেক হয় যথাক্রমে পেসার শুভাশীষ রায় ও
স্পিনার তানবীর হায়দারের। কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে বিশ্রাম দিয়ে
নেয়া হয় শুভাশীষকে। তিনি ১০ ওভারে ৪৫ রানে নিয়েছেন একটি উইকেট। একটি মেডেন
ওভারও করেছেন। ব্যাট হাতে এক রানে অপরাজিত ছিলেন তিনি।ম তবে লেগ স্পিনার
তানবীর হায়দার আস্থার প্রতিদান দিতে ব্যর্থ হন। ৮ ওভারে ৪৭ রান দিলেও
থেকেছেন উইকেট শূন্য। তার বলে কখনই কিউই ব্যাটসম্যানদের বিভ্রান্ত হতে দেখা
যায়নি। ব্যাটিং অর্ডারেও তার প্রমোশন ছিল। সাত নম্বরে নেমে করেছেন মাত্র ২
রান। বাজেভাবে ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে।

No comments:
Post a Comment