মাছ ধরার সময় মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর গুলিতে ৬ জেলে আহতের ঘটনায় কড়া প্রতিবাদ
জানিয়েছে বাংলাদেশ।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব
(দ্বিপাক্ষীয়) কামরুল আহসান মিয়ানমার রাষ্ট্রদূত মিও মিন্ট থানকে ডেকে এ
প্রতিবাদ জানান। গত মঙ্গলবার সকালে সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপের পূর্বে
বাংলাদেশের জলসীমায় মাছ ধরার সময় ট্রলারকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে
মিয়ানমারের নৌবাহিনী। এতে ছয় মাঝিমাল্লা গুলিবিদ্ধ হন।

No comments:
Post a Comment