Tuesday, December 27, 2016

রাখাইনে সরকার সমর্থক আরেক রোহিঙ্গা খুন

মিয়ানমারে রাখাইনে সরকার সমর্থক এক রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে বলে সোমবার জানিয়েছে কর্তৃপক্ষ। তার শরীরে ছুরিকাঘাত ছিল। তিনি সন্দেহভাজন রোহিঙ্গা ‘বিদ্রোহীদের’ ধরিয়ে দিতেন বলে জানিয়েছে সরকার। এ নিয়ে এক সপ্তাহে দু’জন রোহিঙ্গার মরদেহ পাওয়া গেল।
স্থানীয় সীমান্তরক্ষী পুলিশ বাহিনীর কর্মকর্তারা লে. কর্নেল অং সান উইন জানান, রোববার টুইন কাইউন গ্রাম থেকে রাফির মরদেহ উদ্ধার করা হয়েছে। ২৮ বছর বয়সী রাফি সন্ত্রাসবাদী হামলায় মারা গিয়ে থাকতে পারে তিনি সন্দেহ করেন। এর আগে সরকারের পক্ষে কথা বলার পর এক রোহিঙ্গার মুণ্ডুবিহীন মরদেহ পাওয়া যায়। তিনি বলেছিলেন, রোহিঙ্গাদের ওপর সেনাবাহিনীর নিপীড়নের খবর সর্বৈব মিথ্যা। রয়টার্স।

No comments:

Post a Comment