Tuesday, December 27, 2016

সৌদির ২০০০ জঙ্গি বিদেশে লড়ছে

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিশ্বের বিভিন্ন দেশে ২ হাজারের বেশি সৌদি নাগরিক জঙ্গি সংগঠনের পক্ষে যুদ্ধ করছে। এর মধ্যে ৭০ ভাগই আছে সিরিয়ায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেনারেল মনসুর আল-তুর্কি বলেন, সংঘাতময় এলাকায় ২০৯৩ সৌদি নাগরিক থাকার তথ্য প্রমাণিত।
এদের মধ্যে সিরিয়ায় আছে ১৫৪০ জন। ২০১৪ সালের মাঝামাঝি ইসলামিক স্টেট দেশটির বিশাল অংশ দখল করে নিলে তারা সেখানে পালিয়ে যায়। ইরাকেও আছে বেশ কিছু সৌদি জঙ্গি। ইয়েমেনে লড়ছে ১৪৭ সৌদি নাগরিক। তারা আল কায়েদার সদস্য। এছাড়া আফগানিস্তান ও পাকিস্তানে লড়ছে ৩১ সৌদি নাগরিক।

No comments:

Post a Comment