Monday, December 19, 2016

ভালুকায় বন্ধুর হাতে বন্ধু খুন

ময়মনসিংহের ভালুকা পৌরসভার ৩নং ওয়ার্ডে রোববার রাতে এক বন্ধুর ছুরিকাঘাতে আরেক বন্ধু খুন হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে ভালুকা পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দা ডা.আব্দুল মতিনের ছেলে রেজাউল করীম রাজিব (২৫) পৌরসভার ৩নং ওয়ার্ডের খোঁজিবাড়ি জামে মসজিদের কাছে তার প্রাইভেট কার (ঢাকা-মেট্রো-গ-১২-১৫৮১) রেখে পাশের আকাশমনি বাগানে কয়েক বন্ধু মিলে আড্ডা মারছিলেন। হঠাৎ রাজিবের ডাক চিৎকার শুনে আশপাশের লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। রাজিবের বুকে ও গলার পাশে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত খুনের কারণ জানাযায়নি। স্থানীয় লোকজন জানায় রাজিব মাদক আসক্ত ছিল।
এক সন্তানের জনক রেজাউল করিম রাজিব রেন্টেকারের ব্যবসা করতো। তার বাবা ডা.আব্দুল মতিন অবসর প্রাপ্ত স্বাস্থ্য সহকারী। ঘটনাস্থলের কাছের দোকানদার রেজাউল করিম বলেন, কে যেন চিৎকার করে বলছিল, মতির ছেলে রাজিবকে মেরে ফেলেছে। আমরা গিয়ে দেখি রাজিব মাটিতে পড়ে ছটফট করছে। তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে যাই। অপর এক সূত্র জানায়, ৩নং ওয়ার্ডে অবস্থিত নিউ স্কয়ার ডায়গনস্টিক এন্ড হাসপতালের মালিক আজমল হক ওরফে মতির ছেলে তোষারসহ (২৫) আর কয়েকজন সহযোগী মিলে নৃশংস এ হত্যাকান্ড ঘটিয়েছে। রাজিব প্রায় রাতেই বন্ধুদের নিয়ে এখানে এসে আড্ডা দিতো। পুলিশ রাতে ঘটনাস্থল পরিদর্শণ করে হাসপাতল থেকে লাশ উদ্ধার করে ভালুকা মডেল থানা নিয়ে যায়। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। নিহতের বাবা আব্দুল মতিন জানান,আমার ছেলের কোন শত্রু ছিল না। কি কারণে আমার ছেলে খুন হলো আমি এখন কিছুই বলতে পারবো না। ভালুকা থানার ওসি (তদন্ত) হজরত আলী জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শণ করেছি, সেখান থেকে একজোড়া সেন্ডেল আলামত হিসাবে জব্দ করা হয়েছে। খুনের কারণ অনুসন্ধান করা হচ্ছে খুব,শীঘ্রই খুনের প্রকৃত কারণ জানা যাবে।

No comments:

Post a Comment