মার্কিন
যুক্তরাষ্ট্রের ধর্মীয় স্বাধীনতাবিষয়ক দূত ডেভিড স্যাপারস্টেইন বাংলাদেশ
সফরে আসছেন। শুক্রবার মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, ডেভিড
স্যাপারস্টেইন আগামী ১১ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ ও ভারত সফর
করবেন। তিনি ভারতের নয়াদিল্লি, বেঙ্গালুরু ও মুম্বাই সফর করবেন। আর
বাংলাদেশে তার সফর হবে শুধু ঢাকায়।
সফরকালে
ডেভিড স্যাপারস্টেইন সরকার, সুশীল সমাজসহ সংখ্যালঘু এবং সংখ্যাগুরু ধর্মীয়
প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করবেন।মার্কিন পররাষ্ট্র দফতর থেকে বিশ্বের
বিভিন্ন দেশের ধর্মীয় স্বাধীনতা, সংখ্যালঘুদের ওপর হামলার বিষয় নজরদারি করা
হয়। প্রতি বছরই বিশ্বের দেশগুলোতে ধর্মীয় স্বাধীনতা এবং মানবাধিকার নিয়ে
যুক্তরাষ্ট্র তাদের নিজস্ব প্রতিবেদন দিয়ে থাকে।

No comments:
Post a Comment