দেশের
২ কোটি ১০ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে আজ। এর মধ্যে ৬
থেকে ১১ মাস বয়সী শিশুদের সংখ্যা ২৩ লাখ এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের
সংখ্যা ১ কোটি ৮৭ লাখ। শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সারা দেশে
৬-১১ মাসের শিশুকে একটি করে নীল এবং ১২-৫৯ মাসের শিশুকে একটি করে লাল রঙের
ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। দেশের ১ লাখ ২০ হাজার স্থায়ী টিকাদান কেন্দ্রসহ ২০
হাজার অস্থায়ী কেন্দ্রের মাধ্যমে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর এই
কর্মসূচি চলছে।এছাড়াও ২০ হাজার ভ্রম্যামাণ টিকাদান কেন্দ্রের মাধ্যমে টিকা
খাওয়ানো হচ্ছে।
দুর্গম এলাকায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করার জন্য
পরবর্তী ৪ দিন বিশেষ ব্যবস্থা নেয়া হবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন
(ডিএনসিসি) পাঁচ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। সকাল ৮টা
থেকে বিকাল ৪টা পর্যন্ত ডিএনসিসির ৩৬টি ওয়ার্ডে ১ হাজার ৪৯৯টি কেন্দ্র খোলা
থাকবে। এসব কেন্দ্রে ৭০ হাজার ৯০৪ জন ৬-১১ মাস বয়সী শিশুকে নীল রঙের ও
১২-৫৯ মাস বয়সী ৪ লাখ ১৩ হাজার ৭৯৩ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো
হবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) চার লাখ শিশুকে ক্যাপসুল
খাওয়াবে। ডিএসসিসি এলাকায় ৬-১১ মাস বয়সী ৫২ হাজার ৬৯০ জন শিশুকে নীল রঙের ও
১২-৫৯ মাস বয়সী ৩ লাখ ১৯ হাজার ৭৬৭ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো
হবে।বাংলাদেশ ডেমোগ্রাফিক হেলথ সার্ভে (বিডিএইচএস) রিপোর্ট-২০১৫’র জরিপ
মতে, দেশে বর্তমানে ভিটামিন ‘এ’র অভাবজনিত কারণে রাতকানা রোগের হার এক
শতাংশের নিচে রয়েছে।

No comments:
Post a Comment