Thursday, December 8, 2016

সাপ খেলা দেখাতে গিয়ে সাপুড়ের মৃত্যু

নাটোরের গুরুদাসপুরে ওমরা শাহ (৬৫) নামের এক সাপুরে সাপ খেলা দেখাতে গিয়ে সাপের কামড়ে মারা গেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নাজিরপুর হাটে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, সকালে নাজিরপুর হাটে ওমরা শাহ গোখড়া সাপের খেলা দেখাতে গিয়ে সাপটি তার দুই হাতে কামড় দেয়। সঙ্গে সঙ্গে ওঁঝা দিয়ে ঝাড়-ফুঁক দিলেও অবস্থার অবনতি দেখে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু ঘটে। তিনি উপজেলার নাজিরপুর গ্রামের সবো শাহর ছেলে। তিনি একজন পেশাদার সাপুড়ে

No comments:

Post a Comment