Thursday, December 8, 2016

এক কাপড়ে বাঁধা স্বামী-স্ত্রীর মরদেহ

 ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এক কাপড়ে বাঁধা অবস্থায় মিঠুন পাল (২৮) ও বিউটি রাণী পাল (২২) নামে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার ইব্রাহিমপুর গ্রামের কুমারপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহত মিঠুন কুমারপাড়া এলাকার নরেন্দ্র পালের ছেলে। নবীনগর থানা পুলিশের ওসি মো. ইমতিয়াজ আহমেদ জানান, গত ৮ মাস আগে মিঠুনের সঙ্গে বিউটির বিয়ে হয়। বিয়ের পর পরই তারা ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় চলে যান।
গত সপ্তাহে তারা ইব্রাহিমপুর গ্রামে আসেন। বুধবার রাতে মিঠুন ও বিউটি রাতের খাবার খেয়ে নিজেদের ঘরে ঘুমিয়ে পড়েন। বৃহস্পতিবার ভোরে ঘুম থেকে উঠে বিউটি গৃহস্থালীর কাজ করার পর তার শাশুড়ি কাজে ব্যবহারের জন্য মাটি তৈরি করে দিতে বলেন। এসময় বিউটির সঙ্গে শাশুড়ির বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে বিউটি তার ঘরে এসে দরজা বন্ধ করে দেয়। কিন্তু সকালে অনেক ডাকাডাকি করার পরও ঘরের দরজা না খোলায় স্থানীয়দের খবর দেয় পরিবারের সদস্যরা। এরপর ঘরের ভেতরে চালার সঙ্গে তিরে একই কাপড়ে বাঁধা অবস্থায় বিউটি ও মিঠুনের ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

No comments:

Post a Comment