Wednesday, December 14, 2016

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে লাইটার জাহাজডুবি

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে সিমেন্ট ক্লিংকারবাহী একটি লাইটার জাহাজ ডুবে গেছে। বুধবার সকাল ৮টার দিকে বহির্নোঙ্গরে মাদার ভেসেল থেকে ক্লিংকার খালাস করে তীরে আসার পথে এটি ডুবে যায়। বন্দর সূত্র জানায়,
ল্যাবস- ১ নামে লাইটার জাহাজটি এক ও দুই নম্বর বয়ার মাঝামাঝি এলাকায় পৌঁছালে হঠাৎ ডুবে যায়। তবে জাহাজে থাকা মাঝি-মাল্লারা অন্য জাহাজে উঠতে সক্ষম হন। কী কারণে জাহাজটি ডুবে গেছে বা জাহাজে কী পরিমাণ ক্লিংকার ছিল তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

No comments:

Post a Comment