Wednesday, December 14, 2016

দৌলতপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় বাদল হোসেন (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সে দৌলতখালী গ্রামের মৃত তফিল উদ্দিনের ছেলে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হোসেনাবাদ বাজারের পশ্চিম পার্শ্বেএ ঘটনা ঘটে। পুলিশ জানায়, কুষ্টিয়া-প্রাগপুর সড়কে ইটভাটায় জ্বলানি কাঠ সরবরাহের জন্য কাঠভর্তি একটি দ্রুতগামী ট্রাক প্রাগপুরের দিকে যাওয়ার পথে বিপরীত দিকে থেকে আসা সাইকেল আরোহী বাদল হোসেন ট্রাকের সাথে ধাক্কা খেয়ে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।
এসময় বিক্ষুব্ধ জনগণ ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে যায়। দৌলতপুর থানার ওসি খবির উদ্দীন আহমেদ জানান, পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া হাসপাতালে প্রেরণ করে। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।

No comments:

Post a Comment