ভারতীয়
তারকা পেসার মোহাম্মদ সামি ও তার স্ত্রীর ছবি নিয়ে সামাজিক যোগাযোগ
মাধ্যমে ট্রলের ঘটনায় অনলাইন ও অফলাইনে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
রোববার সামি তার স্ত্রী ও মেয়েকে নিয়ে কয়েকটি ছবি পোস্ট করেন। এরপরেই তার
কয়েকজন ভক্ত তার স্ত্রীর পোশাক নিয়ে বাজে মন্তব্য শুরু করেন।
এরপর সামাজিক
যোগাযোগ মাধ্যমে তার স্ত্রীর পোশাক নিয়ে ট্রল ছবি পোস্ট করা হয়। যেখানে তার
স্ত্রীর পোশাককে বাজেভাবে উপস্থাপনের অভিযোগ উঠেছে। এসব প্রচারণায় সামির
নিজ ধর্ম ও স্ত্রীর পোশাকে কেন হিজাব নেই এবং খোলামেলা পোশাক পরিধান করা
হয়েছে সে বিষয়ে জানতে চাওয়া হয়। তবে সামি ও তার স্ত্রীকে নিয়ে ট্রোলের
প্রতিবাদ জানিয়েছেন দেশটির তারকা ক্রিকেটার মোহাম্মদ কাইফসহ অন্যান্য
ক্রিকেটাররা। সম্প্রতি ভারতীয় এ পেসার হাঁটুর ইনজুরি থেকে মুক্তি পেয়ে
পুরোদমে খেলায় ফেরার চেষ্টায় রয়েছেন। এ সময় তার নিন্দুকদের সমালোচনা তাকে
বেশ বিচলিতই করেছে।

No comments:
Post a Comment