মাদারীপুরের
কালকিনি উপজেলায় একই রাতে চার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এতে করে ওই
এলাকার সাধারণ মানুষের মধ্যে আতংকের সৃষ্টি হয়েছে। রোববার দিবাগত রাতে
উপজেলার রমজানপুর এলাকায় এ চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা
গেছে, রমজানপুর এলাকার চড়পালদি গ্রামের ইউসুফ আলী হাওলাদার, মোকলেস ঘড়ামী,
চড়াইকান্দি গ্রামের আলমগীর নলী ও সফি হাওলাদারের বসতঘরের সিঁদ কেটে একই সময়
চুরি সংঘটিত হয়েছে। এসময় চোর চক্ররা নগদ অর্থ, মোবাইল ফোন ও
স্বর্ণালংকারসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। খবর পেয়ে
রমজানপুর ইউপি চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যপারে কালকিনি
থানার ওসি কৃপা সিন্দু বালা বলেন, এখন পর্যন্ত কোনও অভিযোগ থানায় আসেনি।

No comments:
Post a Comment