Tuesday, December 27, 2016

উগ্রযাত্রীকে থামাতে বিমানকর্মীর হাতে বন্দুক!

উগ্রযাত্রী ও ছিনতাইকারীদের হাত থেকে বিমান ও যাত্রীদের নিরাপদ রাখতে এবার স্টান গান ব্যবহারের অনুমতি পেয়েছে কোরিয়ান এয়ারলাইন্সের কর্মীরা। মঙ্গলবার প্রকাশিত বিমানকর্মীদের এক ক্রু নির্দেশিকাতে এ কথা উল্লেখ করা হয়েছে।
সম্প্রতি এই বিমান সংস্থার এক ফ্লাইটে উগ্র এক যাত্রীকে মোকাবেলায় বিমানকর্মীদের আচরণ দেখে .... সমালোচনা করে বলেছিলেন, তারা 'বাজে প্রশিক্ষিত'ও 'বাজেভাবে সজ্জিত' কর্মী। গত ২০ ডিসেম্বর এ ঘটনা ঘটে। এ ঘটনার পর বিমান সংস্থাটি আরও পুরুষকর্মী নিয়োগেরও সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া যাত্রীদের সঙ্গে সঠিক ব্যবহার এবং সেবাদানে কর্মীদের আরও যোগ্য করে গড়ে তুলতে প্রশিক্ষণেরও ব্যবস্থা করেছে বিমান কর্তৃপক্ষ।

No comments:

Post a Comment