ট্রাক
মালিক সমিতির নেতা ও শ্রমিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেফতারের দাবিতে
গাইবান্ধায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। বুধবার ভোর থেকে জেলার সব
রুটে ট্রাক-বাস-মিনিবাস-মাইক্রোবাসসহ সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এতে
চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী সাধারণ। এর আগে মঙ্গলবার এ ধর্মঘটের ডাক দেয়
জেলা পরিবহন মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ। জেলা মোটর মালিক সমিতির দফর
সম্পাদক আতিক বাবু জানান, বুধবার ভোর থেকে আমরা কর্মসুচী শুরু করেছি।
দাবি
না মানা পর্যন্ত এ অনির্দিষ্টকালের ধর্মঘট চলবে বলে জানান তিনি। গত ১৩
ডিসেম্বর গাইবান্ধায় বার্ষিক সাধারণ সভায় বিরোধের জেরে শহরের ১ নম্বর
ট্রাফিক মোড়ে জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মোক্তাদুর রহমান
মিঠুসহ কয়েকজন শ্রমিকের ওপর হামলা চালায় অজ্ঞাতরা। এ ঘটনার প্রতিবাদে জেলা
মোটর মালিক ও ট্রাক মালিক সমিতি অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট ঘোষণা
দেয়। এ ধর্মঘটে পরে বাস মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ সমর্থন দেয়।

No comments:
Post a Comment