Tuesday, December 6, 2016

ট্রলিচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

বাগেরহাট সদর উপজেলার রাংদিয়া স্কুল এন্ড কলেজের সম্মুখে বালুভর্তি ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে এদুর্ঘটনা ঘটে। নিহত ৩ জনই মোটরসাইকেলের আরোহী। প্রত্যক্ষদর্শীরা জানায়, বালুভর্তি ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন নিহত হয়। তাদের নাম তান্না (২১) ও সাকিব (২১)।
গুরুতর আহত অপর আরোহী অমিতকে (২১) খুলনা মেডিকেল হাসপাতালে নেয়ার পথে মারা যায়। বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান খান জানান, দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। তাদের লাশ মর্গে পাঠানো হয়েছে। তবে নিহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। ঘটনাস্থল থেকে ট্রলি আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

No comments:

Post a Comment