টেকনাফের সেন্টমার্টিনে ৬ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড সদস্যরা। মঙ্গলবার ভোরে সেন্টমার্টিন বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে।
কোস্টগার্ড টেকনাফের স্টেশন কমান্ডার লে. কমান্ডার নাফিউর রহমান জানান, সমুদ্রপথে মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান বাংলাদেশে আসার গোপন সংবাদ পেয়ে কোস্টগার্ডের সদস্যরা অভিযানে নামে। এসময় পাচারকারীরা পালিয়ে যাওয়ার সময় ৪ জনকে আটক করা হয়। পরে ওই বোটে তল্লাশী চালিয়ে ৬ লাখ পিস ইয়াবা জব্ধ করা হয়।

No comments:
Post a Comment