পরমাণু
বহনক্ষম সবচেয়ে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ‘অগ্নি-৫’-এর উৎক্ষেপণ করেছে
ভারত। ওড়িশার কালাম দ্বীপ থেকে সোমবার এই ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ করে
ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)।
‘অগ্নি’ পরিবারের
মধ্যে এই ক্ষেপণাস্ত্রটি সবচেয়ে অত্যাধুনিক এবং এর মারণ ক্ষমতা অনেক বেশি।
ডিরআরডিও সূত্রে খবর, এত দিন পর্যন্ত ভারতের অস্ত্র ভাণ্ডারে এই পরিবারের
যে সব ক্ষেপণাস্ত্র ছিল, তা সবই মাঝারি দূরপাল্লার। অগ্নি-৫-এর
লক্ষ্যমাত্রা কিন্তু ৫৫০০-৫৮০০ কিলোমিটার। শুধু তাই নয়, ১৭ দৈর্ঘ্যবিশিষ্ট
এবং ৫০ টনের এই ক্ষেপণাস্ত্রটি ১৫০০ কেজি ওয়ারহেড বহন করতে পারে। এর
আয়ত্তের মধ্যে রয়েছে পাকিস্তান, চীন এবং ইউরোপ। মিসাইল টেকনোলজি কন্ট্রোল
রেজিম (এমটিসিআর)-এর সদস্য হওয়ার পর ভারত এই প্রথম দূরপাল্লার এই
ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করল। ২০১২, ২০১৩ এবং ২০১৫-এও এই ক্ষেপণাস্ত্রের
তিনবার পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছিল।

No comments:
Post a Comment