অনূর্ধ্ব-১৯
এশিয়া কাপে বাংলাদেশ দলের ফাইনালে ওঠার লড়াই আজ বুধবার। কলম্বোয় স্বাগতিক
শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামবেন সাইফ
হাসানরা। দিবারাত্রির ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়। গ্রুপপর্বে
আফগানিস্তানের কাছে পাকিস্তান হেরে যাওয়ায় বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন
হয়েছে। বি-গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ এ-গ্রুপে
দ্বিতীয় হওয়া শ্রীলংকা। দুই গ্রুপের মধ্যে ভারত তিন ম্যাচে সর্বোচ্চ ১৫
পয়েন্ট নিয়ে সেমিফাইনালে উঠেছে।
সেমিতে ওঠা বাকি তিন দলের পয়েন্ট সমান নয়
করে। গ্রুপপর্বে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল আফগানিস্তানকে চার উইকেটে এবং
সিঙ্গাপুরের বিপক্ষে সাত উইকেটে জয় পায়। পাকিস্তানের বিপক্ষে হেরে যায় এক
উইকেটে। বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলা আফিফ হোসেন পাকিস্তানের বিপক্ষে
অলরাউন্ড পারফরম্যান্স দেখিয়েছেন। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং- তিন বিভাগেই
নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন তিনি। বাংলাদেশ দলের ভয় ব্যাটিং নিয়ে।
টপ-অর্ডারে দু’একজনের বেশি কেউ জ্বলে উঠতে পারছেন না। অধিনায়ক ও
সহ-অধিনাকের ওপরই নির্ভর করছে দলের ব্যাটিং। গ্রুপপর্বে বাংলাদেশের পক্ষে
সর্বোচ্চ ১৩২ রান করেছেন সাইফ হাসান। সব মিলিয়ে সেমিফাইনালের আগে এটি
টুর্নামেন্টের ষষ্ঠ সর্বোচ্চ রান সংগ্রাহক। এছাড়া আফিফের রান ১০৫। বোলিংয়ে
কাজী অনিক দুই ম্যাচে চার উইকেট নিয়ে টুর্নামেন্টে বাংলাদেশের সেরা বোলার।
বোলিংয়ে বাংলাদেশের মূল শক্তি স্পিন। শ্রীলংকার স্পিনাররাও শক্তিশালী।
দিবারাত্রির ফাইনাল শুক্রবার কলম্বোয়।

No comments:
Post a Comment