রাজধানীর
দক্ষিণখান থানার পূর্ব আশকোনার 'জঙ্গি আস্তানা' থেকে দুই শিশুকে নিয়ে দুই
নারী আত্মসমর্পণ করেছেন। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে তারা আত্মসমর্পণ করেন।
পরে পুলিশের একটি মাইক্রোবাসে করে তাদের ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়া হয়।
পুলিশ জানায়, আত্মসমর্পণকারী এই দুই নারী পল্লবীতে পুলিশের অভিযানে নিহত
জঙ্গি মেজর জাহিদের স্ত্রী জেবুন্নেসা ও তার শিশু সন্তান এবং পলাতক জঙ্গি
মুসার স্ত্রী তৃষ্ণা ও শিশু সন্তান। দুই শিশুর মধ্যে একজনের বয়স ১২ এবং
অপরজনের বয়স ৮ বছর। আইনশৃংখলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, আশকোনার ওই
'জঙ্গি আস্তানায়' আরও ৩ সদস্য রয়েছে।
এদের মধ্যে একজন পুরুষ ও দুইজন নারী
রয়েছে। তাদেরও আত্মসমর্পণের আহ্বান জানানো হয়েছে। তারা আত্মসমর্পণ না করলে
পুলিশ অ্যাকশনে যাবে। তবে তাদের জীবিত ধরার চেষ্টাই আইনশৃংখলা বাহিনীর
প্রধান উদ্দেশ্য বলে সংশ্লিষ্ট সুত্র জানিয়েছে। শুক্রবার দিনগত রাত ১২টা
থেকে পুর্ব আশকোনার হাজিক্যাম্পের কাছে একটি তিনতলা ভবন ঘিরে রেখেছে
পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড টান্সন্যাশনাল ইউনিট (সিটি)। এটি একটি
'জঙ্গি আস্তানা' বলে জানিয়েছে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের (সিটি) প্রধান
মনিরুল ইসলাম জানান, শনিবার ভোরে জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানানো হয়।
তারা সে আহ্বান নাকচ করে বুকে গ্রেনেড বেঁধে প্রতিরোধের ঘোষণা দেয়। তাদের
এই ঘোষণার পর 'সূর্য বাড়ি' নামে ওই তিন তলা ভবনের অন্য ফ্ল্যাটের
বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে। একই সঙ্গে আশপাশের বাড়ি থেকেও বাসিন্দাদের
সরিয়ে নেয়া হয়েছে।

No comments:
Post a Comment