Tuesday, December 27, 2016

বড়দিনে বিষাক্ত মদপানে ২১ জনের মৃত্যু

পাকিস্তানের মধ্যাঞ্চলে বিষাক্ত মদপান করে ২১ জন মারা গেছেন। এতে আরো অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। এদের অধিকাংশই খ্রিস্ট ধর্মের অনুসারী। মঙ্গলবার পুলিশ একথা জানিয়েছে। রাজধানী ইসলামাবাদের ৩শ’ ৩৮ কিলোমিটার দক্ষিণের তোবা তেক সিং নগরীর খ্রিস্টান কলোনিতে বড়দিনে এ ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ কর্মকর্তা মোহাম্মাদ নাদিম এএফপিকে বলেন, ‘মোবারকবাদ বস্তির বাসিন্দারা বড়দিন উপলক্ষে চোলাই মদ তৈরি করে তা পান করে। এতে ২১ জনের মৃত্যু হয় এবং আরো ৫০ জন অসুস্থ হয়ে পড়ে।’ তিনি জানান, সোমবার রাতেই অধিকাংশ মারা গেছেন। বিষাক্ত মদ পান করে যারা মারা গেছেন তাদের মধ্যে ১৯ জন খ্রিস্টান ও দু’জন মুসলিম রয়েছে।
উল্লেখ্য, অক্টোবর মাসে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে এক পার্টিতে বিষাক্ত মদপানের কারণে ১১ জনের মৃত্যু হয়। এদের সবাই খ্রিস্টান ছিলেন।

No comments:

Post a Comment