শীতে
কাঁপছে নওগাঁর মহাদেবপুরের বুদ্ধিপ্রতিবন্ধী বৃদ্ধা ময়না। শীত নিবারনে
জন্য ভালো গরম কাপড় পাওয়ার অপেক্ষা করছেন ৭৫ বছর বয়সী এই বৃদ্ধা। এখনও
পর্যন্ত তার ভাগ্য জোটেনি বয়স্ক ভাতার কার্ড এমনকি তার জাতীয় পরিচয়পত্র।
থাকার নিদিষ্ট জায়গা, এমনকি তার বাড়িঘর পর্যন্ত নেই বলে জানালেন তার
পরিচিতজনরা। এই বৃদ্ধা দীর্ঘ ১৫-১৬ বছর ধরে নওগাঁর মহাদেবপুর উপজেলার
চৌমাশিয়া নওহাটা মোড় বাস স্ট্যান্ডেই সারাদিন ঘোরাফেরা করেন। রাত্রী যাপন
কোথায় করেন কেউ না বলতে পারলেও কাকডাকা ভোরে বৃদ্ধা ময়না নওহাটা বাজারে এসে
হাজির হন এমন তথ্যই জানিয়েছেন বাজারের ব্যবসায়ী ও স্থানীয়রা। নওহাটা
বাজারের বাসস্ট্যান্ডে নওগাঁ জেলা বাস মালিক গ্রুপে নিয়োজিত চেইন মাষ্টার
আবু সাইদ ও লুৎফর রহমান জানান, বৃদ্ধা ময়না সারাদিন বাস স্ট্যান্ডে
ঘোরাফেরা করলেও কোন ব্যবসায়ী বা জনসাধারণের কাছ থেকে টাকা-পয়সা চেয়ে নেয়
না। সারাদিন হাসিখুশি মুখে চলাফেরা করায় স্থানীয় ব্যবসায়ীসহ বিশেষ করে
বাসের ষ্টাফগুলোর সাথে তার গড়ে উঠেছে এক ধরণের সখ্যতা। বাসের ষ্টাফ ও
পরিচিত জোনেরা যে টাকা পয়সা তার হাতে দেয় সেই টাকা দিয়েই সে খাবার কিনে খায়
আর ঘোরে বেড়ায়। অস্পষ্টভাবে নিজের কথা বলতে গিয়ে দুই চোখ বেয়ে পানি ঝরছিল
বৃদ্ধা ময়নার। তার ভাঙা ভাঙা কথায়, ভালো এনা শীতের কাপড় কেউ দিলে তিনি শীত
নিবারণ করতে পারবেন। তার কার্ড আছে কিনা বা প্রতিবন্ধী বা বয়স্ক ভাতার টাকা
পান কিনা জানতে চাইলে, মাথা দুলিয়ে ও অস্পষ্ট ভাষায় আইডি কার্ড না থাকার ও
ভাতা না পাওয়ার কথায় জানান বৃদ্ধা।
তার ব্যাপারে ভীমপুর ইউনিয়নের সাবেক
ইউনিয়ন সদস্য মোঃ ছহির উদ্দিন (৫৫) জানান, ২৫-৩০ বছর পূর্বে ময়না আমাদের
গ্রামে এক ব্যক্তির বাসায় আশ্রয়ে ছিল। তবে বৃদ্ধা ময়নার প্রকৃত পরিচয় বা
বাড়ি ঘরের ঠিকানা জানাতে পারেননি তিনি। দঃ লক্ষীপুর গ্রামের সুলতান মাহামুদ
জানান, ময়না নামের বৃদ্ধাটি খোদ্দনারায়নপুর গ্রামে কয়েক বছর থাকার পর
আমাদের গ্রামের কাওছার আলীর বাড়িতে আশ্রয় নিয়ে কয়েক বছর ছিল। তবে বর্তমানে
কোথায় কার আশ্রয়ে থাকে সেটা তিনিও জানতে পারেননি। রাতে কোথায় কার বাড়িতে
থাকেন সেটা না জানাতে পারলেও বৃদ্ধা ময়না কাক ডাকা ভোরে নওহাটা মোড় বাজারে
এসে হাজির হন এমনটাই জানিয়েছেন বাজারের ব্যবসায়ীসহ স্থানীয়রা। শীত নিবারনের
জন্য কেউ না কেউ তাকে ভালো এনা কাপড় এনে দেবে এমন আশা নিয়েই অপেক্ষায় আছেন
৭৫ বছর বয়সী বৃদ্ধা ময়না। সাহায্য করতে চাইলে যোগাযোগ করুন - ০১৭৫৭-৮০৫৮৪২
(রাণীনগর সংবাদদাতা কাজী আনিছুর রহমান)

No comments:
Post a Comment