সেলুনে
সাধারণত চুল ছাঁটার সরঞ্জাম হিসেবে ব্যবহৃত হয় কাঁচি ও চিরুনি। কিন্তু যদি
দেখা যায়, চুল ছাঁটা হচ্ছে হাতুড়ি-কুড়াল দিয়ে, তাহলে কেমন লাগবে? এমন
অভিনব কাণ্ড ঘটেছে মরক্কোর একটি সেলুনে। ভাবছেন কুড়াল দিয়ে চুল কাটা হয়
কীভাবে? কেমনই বা হবে সেই চুল কাটার দৃশ্যটা! যেখানে ছোট্ট একটা যন্ত্র
দিয়ে ঘ্যাচ ঘ্যাচ করে সেলুনে চুল ছাঁটা হয়, কুড়াল দিয়ে সেটা কীভাবে সম্ভব?
অবিশ্বাস্য লাগলেও হাতুড়ি-কুড়াল দিয়েই সেলুনটিতে চুল কাটা হয়। সেখানে
ছুরি ও ক্ষুরের বালাই নেই। কুড়াল আর হাতুড়ি নিয়েই ব্যস্ত নাপিত।
সম্প্রতি
ওই সেলুনে চুল কাটার একটি ভিডিও তুলে ইউটিউবে শেয়ার করা হয়েছে। যার পর তা
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, এক যুবক চেয়ারে বসে
রয়েছেন। আর নাপিত এক হাতে কুড়াল এবং আরেক হাতে হাতুড়ি নিয়ে তার চুল কাটছেন।
প্রথমে মাথার সঙ্গে কুড়ালটিকে স্পর্শ করাচ্ছেন। তারপর হাতুড়ি দিয়ে
কুড়ালটিকে আস্তে আস্তে আঘাত করছেন। আর তাতেই সুন্দরভাবে চুল কেটে যাচ্ছে।

No comments:
Post a Comment