বছরজুড়ে
আলোচনা-সমালোচনায় ছিলেন পরীমনি। যে ঢাকঢোল পিটিয়ে চলচ্চিত্রে এসেছেন তিনি,
সেভাবে নিজেকে এখনও মেলে ধরতে পারেননি। তবে চেষ্টার কোনো কমতি ছিল না তার
মধ্যে।
ব্যক্তিগত আচরণ বাদ দিলে সিনেমার জন্য তাকে অন্তঃপ্রাণই বলা যায়।
গেল কোরবানি ঈদে চলচ্চিত্রের ‘এক্সট্রা শিল্পী’দের জন্য গরু কোরাবানির
ব্যবস্থা করে দিয়ে বেশ প্রশংসিত হয়েছেন তিনি। কিন্তু ছবির সাফল্যের
ক্ষেত্রে বছরের শুরু থেকেই তার অবস্থান শূন্যই বলা চলে। এ বছর তার অভিনীত
সর্বাধিক ছবি মুক্তি পেয়েছে। অথচ বছর শেষে ঝুড়িতে সাফল্যের কোনো রেশ নেই এ
নায়িকার।

No comments:
Post a Comment