Thursday, December 29, 2016

সিরিজে ফেরার ম্যাচে নেই মোস্তাফিজ

ইনজুরির কারণে দলে নেই মি. ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম। এ খবর তো সবারই জানা। সিরিজে ফেরার ম্যাচে নেই কাটার মাস্টার মোস্তাফিজও। সূত্রমতে, ফিজিওর পরামর্শে কাটার মাস্টারকে নাকি আজ বিশ্রাম দেয়া হয়েছে। কারণ চোট থেকে ফেরা মোস্তাফিজকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চান না ফিজিও। তাই বাড়তি সতর্কতা থেকেই টানা ম্যাচ খেলা থেকে তাকে বিশ্রাম দেয়া হয়েছে।
এদিকে মোস্তাফিজের পরিবর্তে আজ খেলবেন আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষায় থাকা পেসার শুভাশিস রায়। এছাড়া আজকের ম্যাচে ফর্মের কারণে বাদ পড়া সৌম্য সরকারের জায়গায় ওয়ানডে অভিষেক হবে লেগ স্পিনার তানভীর হায়দারের। আর মুশফিকের জায়গা ওয়ানডে অভিষেক হবে উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসানের। বাংলাদেশ সময় ভোর ৪টায় নেলসনের স্যাক্সটন ওভাল মাঠে ম্যাচটি শুরু হবে।

No comments:

Post a Comment