Monday, December 12, 2016

মিরপুরে আশরাফুলের সেঞ্চুরি

তিন বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে গত সেপ্টেম্বরে ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেললেন তিনি। তুলে নিলেন অনবদ্য এক সেঞ্চুরি। ১১০ বলে ১১৫। শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ খেলতে আগামীকাল দেশ ছাড়বে বাংলাদেশ দল। এ দিন সংবাদমাধ্যমের মুখোমুখি হন অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক সাইফ হাসান। এরপর অফিসিয়াল ফটোসেশন। বিকেলে অনূর্ধ্ব-১৯ দল দিবা-রাত্রির প্রস্তুতি ম্যাচ খেলল। ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল মোহাম্মদ আশরাফুলের লাল দল। আশরাফুলের দল প্রথমে ব্যাট করে ৫০ ওভারে তোলে ২২৪ রান। তিনে ব্যাট করতে নেমে ১১০ বলে ১১৫ রান করেন মোহাম্মদ আশরাফুল।
সেঞ্চুরির পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আশরাফুল জাগোনিউজকে বলেন, ‘সাড়ে তিন বছর দেশের ক্রিকেটে নিষিদ্ধ থাকলেও যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে কিছু টুর্নামেন্টে একাধিক সেঞ্চুরি করেছি। তবে ওসব সেঞ্চুরির সঙ্গে আজকের এই সেঞ্চুরির কোনো তুলনা হয় না। কারণ নিষেধাজ্ঞা কাটিয়ে উঠে অনুশীলন ছাড়াই এই প্রথম শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচ খেললাম। সেঞ্চুরি করলাম। তাও জাতীয় যুব দলের বিপক্ষে। খুবই ভালো লাগছে। এই শত রান আমাকে সামনে এগোতে অনুপ্রেরণা জোগাবে।’ অনূর্ধ্ব-১৯ দল সম্পর্কে তিনি বলেন, ‘অনূর্ধ্ব-১৯ দলের পাঁচজন বোলার খেলছে আমার দলে। তবুও কয়েকজন পেসারকে দেখলাম খুব জোরে বল করে। স্পিনাররাও দারুণ। এদের ঘষেমেজে তৈরি করে তুলতে পারলে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ উজ্জ্বল।’ জাগোনিউজ২৪.কম।

No comments:

Post a Comment