কলকাতা
ও বাংলাদেশের শোবিজের পরিচিত মুখ জয়া আহসান। বাংলাদেশের রুপালি পর্দার
পাশাপাশি নিয়মিত পশ্চিম বঙ্গের ছবিতেও অভিনয় করছেন তিনি। কিছুদিন আগে
কলকাতার ‘বিসর্জন’ শিরোনামের একটি ছবিতে অভিনয় করেছেন এ তারকা। কৌশিক
গাঙ্গুলি পরিচালিত এ সিনেমায় জয়ার বিপরীতে অভিনয় করছেন আবির। ছবিটিতে
পরিচালক নিজেও অভিনয় করছেন। সম্প্রতি প্রকাশিত হয়েছে ছবিটি লোগো পোস্টার।
ছবি প্রসঙ্গে নির্মাতা কৌশিক গাঙ্গুলি বলেন, ‘এ ছবির গল্পের মধ্যে একটা
পুরনো দিনের অনুভূতি আছে। এটি গ্রামের গল্প। এক বিধবা বাংলাদেশী মেয়ের
সঙ্গে এক ভারতীয় পুরুষের প্রেম নিয়ে ছবির কাহিনী এগিয়েছে।
সীমান্ত টেনে যে
প্রেমকে ভাগ করা যায় না তাই দেখানো হয়েছে ছবিটিতে। ‘ছবিটিতে অভিনয় প্রসঙ্গে
জয়া আহসান বলেন, ‘কৌশিকদার পরিচালনায় কাজ করার ইচ্ছা আমার বহুদিনের। এর
আগে ‘আবর্ত’ ছবিতে তার সঙ্গে অভিনয় করেছি। এবার তার পরিচালনায় অভিনয় করছি।
বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত। আশা করি ছবিটি দর্শকরা ভালোভাবেই গ্রহণ করবেন।’
ছবিটির সঙ্গীতায়োজন করেছেন দোহারের কালিকা প্রসাদ। অপেরা মুভিজের ব্যানারে
নির্মিত এ ছবিটি আগামী ১ বৈশাখ মুক্তি পাবে বলেও জানা গেছে। এদিকে
নির্মাতা নূরুল আলম আতিকের ‘লাল মোরগের ঝুটি’ শিরোনামের ছবিতে অভিনয় করছেন
জয়া। কিছুদিন আগে দেশে এসে এ ছবির শুটিংয়ে অংশ নেন তিনি। আগামী কয়েকদিনের
মধ্যেই জয়া সিডনির উদ্দেশে কলকাতা ত্যাগ করবেন বলে জানা গেছে। সেখানেই
বছরের শুরুটা পালন করবেন তিনি।

No comments:
Post a Comment