Saturday, December 10, 2016

শার্শায় ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার

যশোরের শার্শা উপজেলার জামতলা বাজার থেকে জাহাঙ্গীর আলম (২৮) নামে এক ভুয়া ডিবি পুলিশকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় ব্যবসায়ীরা। আটক জাহাঙ্গীর আলম ঝিকরগাছা উপজেলার যশোর সদর উপজেলার কৃষ্ণপুর গ্রামের শামছুর রহমানের ছেলে। স্থানীয় ব্যবসায়ী ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল ৫টার দিকে জাহাঙ্গীর জামতলা বাজারের জামান ফার্মেসিতে গিয়ে ডিবি পুলিশ পরিচয় দিয়ে কয়েকটি ওষুধের নমুনা দেখতে চান। ওষুধগুলো সরকারিভাবে বিক্রি নিষিদ্ধ বলেও জানান তিনি।
নিষিদ্ধ ওষুধ দোকানে রাখার অপরাধে দোকান মালিককে আটক করে থানায় নেয়ার ভয় দেখিয়ে ৩ হাজার টাকা হাতিয়ে নিয়ে একটি সাদা কাগজে জরিমানার কথা লিখে দেন। এ সময় তার আচরণ সন্দেহজনক হলে স্থানীয় ব্যবসায়ীরা টাকাসহ তাকে আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। শার্শা থানার ওসি মনিরুজ্জামান জানান, তার বিরুদ্ধে শার্শা থানায় মামলা হয়েছে।

No comments:

Post a Comment