অভাবের
তাড়না সইতে না পেরে সুনামগঞ্জের ছাতকে রাসনা বেগম (১৭) নামে এক কিশোরী
বিষপানে আত্মহত্যা করেছে। সে ছাতকের উওর খুরমা ইউনিয়নের মায়েরকল নোয়াগাঁও
গ্রামের দিন মজুর সুজাত মিয়ার মেয়ে। নিহত কিশোরীর পারিবার ও পুলিশ সূত্রে
জানা গেছে, উপজেলার হতদরিদ্র দিনমজুর সুজাত মিয়ার কিশোরী কন্যা পরিবারের
সবার অগোরে শনিবার রাতের কোন এক সময় বিষ পান করে।
পরিবারের লোকজন দ্রুত ওই
রাতেই সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে
চিকিৎসাধীন অবস্থায় মধ্যরাতে রাসনার মৃত্যু হয়। নিহতের পিতা সুজাত মিয়া
যুগান্তরকে বলেন, আমার অভাবের সংসার। দিনমজুরি করে কোন রকম ৩ মেয়ে ও ২
ছেলের মধ্যে বড় মেয়েকে এলাকার লোকজনের সাহায্য নিয়ে বিয়ে দিয়েছি। সন্তানদের
চাহিদা মতো অনেক আবদারই পুরণ করতে পারিনি আমি। তাই আমার অবুঝ কিশোরী
কন্যাটি অভাবের তাড়নায় আত্মহত্যার পথ বেচে নিয়েছে। ছাতকের জাউয়া পুলিশ
ফাঁড়ির ইনচার্জ এসআই নুর মিয়া জানান, লাশ সুরতহাল রিপোর্ট করে ফাঁড়িতে নিয়ে
আসা হয়েছে। সোমবার সকালে মর্গে প্রেরণ করা হবে।

No comments:
Post a Comment