Monday, December 19, 2016

সুনামগঞ্জে জামায়াত শিবিরের ১১ নেতাকর্মী গ্রেফতার

সুনামগঞ্জের দিরাইয়ে গোপন বৈঠককালে রোববার রাতে পুলিশ জামায়াত শিবিরের ১১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে। দিরাই উপজেলা পরিষদের গেইটে ইসুফ মঞ্জিলে উপজেলা জামায়াতের অফিস থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন,
জামায়াতের দিরাই উপজেলার আমীর মোঃ কামাল হোসেন (৩২), সেক্রেটারী লুৎফুর রহমান (৪৮), শাল্লা উপজেলা আমীর নুরুল আলম সিদ্দিকী (৩৫), দিরাই উপজেলা জামায়াতের সদস্য, আব্দুল কুদ্দুছ (৪৫), আব্দুস শহীদ (৫০), আব্দুল আওয়াল (৩৫), শওকত মিয়া সরদার (৫৫), রায়হানুল ইসলাম (৩০), সাইফুল ইসলাম (৩৮), আব্দুর রহীম (৪৫) ও শফিউল আলম (২৫)। দিরাই থানার ওসি  মো. আব্দুল জলিল যুগান্তরকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জামায়াতের অফিসে সভা চলাকালীন সময়ে নাশকতার আশংকায় তাদের গ্রেফতার করা হয়েছে।

No comments:

Post a Comment