Wednesday, December 28, 2016

সিলেটে ৫ ওয়ার্ডে সদস্যপদে নির্বাচন স্থগিত

জেলা পরিষদ নির্বাচনে সিলেটের ৫টি সাধারণ ওয়ার্ডের সদস্য পদের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। ওয়ার্ডগুলো হচ্ছে, ১নং ওয়ার্ড (সিটি ও সদরের আংশিক), ৩নং ওয়ার্ড (দক্ষিণ সুরমার একাংশ ও ফেঞ্চুগঞ্জ) ৮নং ওয়ার্ড (ওসমানীনগর), ৯নং ওয়ার্ড (বিশ্বনাথ) এবং ১৪নং ওয়ার্ড (কানাইঘাট)। বুধবার সকালে সিলেট জেলা সিনিয়র নির্বাচনী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার আজিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এরমধ্যে ভোট গ্রহণ শুরুর আগ মুহূর্তে স্থগিত করা হয় ৪টি ওয়ার্ডের নির্বাচন। এর আগে গত শুক্রবার সিলেট ১নং ওয়ার্ডে পুরুষ সদস্য পদে নির্বাচন স্থগিত করা হয়েছিল। নির্বাচন কমিশন সূত্র জানা যায়, ১নং ওয়ার্ডের সদস্য প্রার্থী সুবল চন্দ্র,
৩নং ওয়ার্ডে আশিকুর রহমান মিটু ও আব্দুল্লাহ আল মামুন, ৮নং ওয়ার্ডে সৈয়দ এনামুল হক, ৯নং ওয়ার্ডে শামসুল ইসলাম এবং ১৪নং ওয়ার্ডে নুরুল ইসলাম বাছাইয়ে বাদ পড়ার পর আপিলেও টিকতে পারেননি। পরে তারা উচ্চ আদালতে রিট করে প্রার্থিতা ফিরে পান। এ ব্যাপারে সিলেটের সিনিয়র নির্বাচনী কর্মকর্তা আজিজুল ইসলাম বলেন, উচ্চ আদালতে আপিল করে ৫টি ওয়ার্ডের কয়েক প্রার্থী প্রার্থিতা ফিরে পাওয়ার পর তাদের বিপরীতে আপিল করেছে নির্বাচন কমিশন। আপিলের শুনানি হবে ৫ জানুয়ারি। ফলে সাধারণ সদস্য পদের ভোট স্থগিত রাখা হয়েছে। তবে বাকি পদের জন্য ভোট গ্রহণ চলছে।

No comments:

Post a Comment