ভোটগ্রহণ
শুরুর আগেই মাদারীপুরের রাজৈর উপজেলার হোসেনপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে
বহিরাগতদের প্রবেশ করাকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা
ঘটেছে। রাজৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মোতালেব মিয়াসহ ৪/৫ জন
হোসেনপুর ভোট কেন্দ্রে প্রবেশ করলে এ সংঘর্ষ হয়। এ সময় পুলিশ ও র্যাব
ব্যাপক লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রাজৈর থানার ওসি কামরুল
হাসান বলেন, আমরা মারামারি ও উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সকাল ৯টা
থেকে ভোট গ্রহণের পরিবেশ সৃষ্টি করেছি। এখন ভোট গ্রহণ চলছে। মাদারীপুরে
চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর বিরুদ্ধেই রয়েছে আওয়ামী লীগের
দু'জন বিদ্রোহী প্রার্থী। তবে একজন ঘোষণা দিয়ে সরে গেছেন। সাধারণ সদস্য
পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়েছেন ৬ জন। তবে বাকি ৯টি পদে প্রার্থী রয়েছেন
৩৩ জন এবং সংরক্ষিত মহিলা পদে ৫টি ওয়ার্ডের মধ্যে ৩টি বিনা
প্রতিদ্বদ্ধিতায় হওয়ায় বাকি দুটি পদে প্রার্থী রয়েছেন ৪ জন। জেলার নির্বাচন
কর্মকর্তা আলাউদ্দিন মিয়া জানান, মাদারীপুরে ৪ উপজেলা, ৪টি পৌরসভা ও ৫৯টি
ইউনিয়নের ৮৩১ জন ভোটার ১৫টি কেন্দ্রে ৩০টি বুথে ভোট প্রয়োগ করে নির্বাচিত
করবে ১ জন চেয়ারম্যান, ৩ জন সংরক্ষিত সদস্য ও ৯ জন সাধারণ সদস্য। ইতিমধে
সংরক্ষিত আসনে ২ জন ও ৬ জন সাধারণ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
হয়েছেন। এছাড়া এসব কেন্দ্রে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
মোতায়ন করা হয়েছে ২ প্লাটুন বিজিবি।

No comments:
Post a Comment